• সমগ্র বাংলা

নড়াইলে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে কর্মসভার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে নড়াইল  জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এই সেমিনার  অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইলের জেলা প্রশাসক  ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। সেমিনারে জাতীয় শিশুশ্রম নিরসননীতি, বাংলদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালার আলোকে নড়াইলে শিশু শ্রম কমানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। সঞ্চালনা করেন বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ মনিরুল ইসলাম।  শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুব আলম, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ  সময় উপস্থিত ছিলেন  । জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম অধিদপ্তর, খুলনা যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

মন্তব্য (০)





image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

১

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

২

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

image

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

৩

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের ...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, মোতায়ে...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ...

image

ঢাকার সঙ্গে রেল পথে যুক্ত হচ্ছে পাবনা

৫

‎নিউজ ডেস্কঃ পাবনাবাসীর দীর্ঘ কয়েক যুগের দাবি আর প্রত্য...

  • company_logo