• সমগ্র বাংলা

আলফাডাঙ্গায় বিএনপি'র দলীয় কার্যালয়ে পেট্রলবোমা বিস্ফোরণ, ৪টি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে গভীররাতে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারী)  দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে বিএনপির দলীয় কার্যালয়কে লক্ষ্য করে বিপরীত দিক থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় একটি পেট্রলবোমা বিস্ফোরিত হলে কার্যালয়ের পশ্চিম দিকের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়ির লোকজন ও বাজারের নৈশপ্রহরীরা ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করেন। 

এদিকে খবর পেয়ে বুধবার ( ২৬ ফেব্রুয়ারী)  দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল হাসান। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অনুসন্ধান করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

image

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

  • company_logo