ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: তারুণ্যের উৎসব - ২০২৫ উৎযাপণ উপলক্ষে মাগুরা সদর উপজেলার বাঁকা-হরিশপুর গ্রামে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার জনপ্রিয় ও জাতীয় খেলা কাবাডি।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় মাগুরা কাবাডি ক্লাবের আয়োজনে বাঁকাহরিশপুর গ্রামের চৌরাস্তা মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়। মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় মাগুরা জেলা কাবাডি ক্লাবের সভাপতি এ্যাড. মোঃ মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী আশিক রহমান,মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ। এই খেলার সার্বিক সহযোগীতায় ছিলেন মাগুরা কাবাডি ক্লাবের সহ-সভাপতি মোঃ মহসিন আলম ও মাগুরা কাবাডি ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির আহম্মেদ বাবলু। খেলাটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন মাগুরার কৃতি সন্তান ও জাতীয় আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় মোঃ সাজিদ হোসেন। শুরুতে খেলার উদ্বোধন করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও অনুষ্ঠানের বিশেষ অতিথি মোঃ ইউনুছ আলী। প্রধান অতিথি এ এস এম মুক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, কাবাডি আমাদের দেশের জাতীয় খেলা। খেলাটি খুব স্বল্প জায়গায় অনুষ্ঠিত হতে পারে এবং স্বল্প সময়ে আয়োজন করা যায়। খেলাধূলা মানুষের মনকে সতেজ ও সন্দর করে তোলে।
খেলায় মাগুরা জেলার মোট আটটি দল অংশ গ্রহন করে।মাগুরা জেলার প্রচুরসংখ্যক হাডুডু / কাবাডি খেলা প্রেমী জনতা এ সময় উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহ প্রদান সহ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...
ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...
পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...
গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

মন্তব্য (০)