• সমগ্র বাংলা

রাণীনগরে সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) মোস্তাক হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গওছল আজম, মোহতাছিম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি। এছাড়া সেমিনারে উপজেলার ১৮টি শিশু সদনের পরিচালক, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে নতুন জারি করা নীতিমালার উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া নতুন নীতিমালা নিয়ে অজানা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন কর্মকর্তাবৃন্দ। শিশু সদন নিয়ে কোন প্রকারের মিথ্যের আশ্রয় নিয়ে এতিমদের অর্থ আত্মসাৎ না করার প্রতি শিশু সদনের পরিচালকদের অনুরোধ জানানো হয়। এছাড়া আরো কিছু জানার জন্য এবং সার্বিক সহযোগিতা গ্রহণের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

image

পাবিপ্রবিতে পেশাগত দক্ষতা ও উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

image

গোপালপুরে ঝিনাই নদীতে অবৈধ চায়না জালবিরোধী অভিযান, জাল প...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাক...

image

কালীগঞ্জে শিশুশ্রম রোধে র‍্যালি ও আলোচনা, ভিক্ষুক পুনর্বা...

গাজীপুর প্রতিনিধি : শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং ভিক্ষুকদের আত...

  • company_logo