• সমগ্র বাংলা

পার্বতীপুরে হাত বাধা মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে লাইনের ধার থেকে আজ মঙ্গলবার সকালে হাত বাধা অবস্থায় মাথা বিচ্ছিন্ন একজনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

হত্যার শিকার ভরত চন্দ্র রায় (৫২) পাবর্তীপুরের হাবড়া কালিকাবাড়ী কুমারপাড়ার সন্তোষ চন্দ্র রায়ের ছেলে। পেশায় সে লেবার সর্দার।

পাবর্তীপুর রেলওয়ে থানার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে পার্বতীপুর ফুলবাড়ী রেলপথের হলদিবাড়ীতে ৩৭৬/৮ নম্বর রেল খুটি এলাকা থেকে ভরত চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করেছেন তারা। লাশের দুই হাত নাইলনের রশি দিয়ে বাধা এবং মাথা বিচ্ছিন্ন ছিল। ধারনা করা হচ্ছে হত্যার পর লাশ রেললাইনে রেখেেছিল হত্যাকারিরা।  সিইআইডির রংপুরের টিম জড়িতদের সনাক্তে ঘটনাস্হল থেকে আলামত সংগ্রহ করেছে। 

সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তে বিকালে লাশ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে প্রেরন করা হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা। তবে তাৎক্ষণিক ভাবে হত্যার কারন এবং জড়িতদের সম্পর্কে কিছুই জানা যায়নি।

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo