• সমগ্র বাংলা

বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ শ্রমিক ছাটাই বন্ধ ও মামলা প্রত্যাহার সহ লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে শহরের চাষাঢ়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে পথচারী সহ যাত্রীরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইউরো টেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে।

আন্দোলনরত শ্রমিক কামাল হোসেন জানায়, ফতুল্লার নয়ামাটি এলাকার রপ্তানীমুখী পোশাক কারখানা ইউরো টেক্স নিটওয়্যার লিমিটেডে প্রায় চার হাজার শ্রমিক কাজ করে। গত ১১ ফেব্রুয়ারী এক মাসের বকেয়া বেতন, ভাতা সহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে আসছিল। শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানায় ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার কর্মকর্তা সাজেদুল ইসলাম বাদী হয়ে চাকরীচ্যুত ২৮ শ্রমিককে আসামী করে ফতুল্লা মডেল থানায় ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করে। এরপর থেকে কারখানার শ্রমিকেরা মামলা প্রত্যাহার ও ছাটাইকৃ শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে। রোববার রাতে মালিকপক্ষ কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত লে-অফ ঘোষণা করে।

এঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকেরা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাটাই বন্ধ এবং লে-অফ ঘোষণা করা কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ  শরিফুল ইসলাম জানান,শ্রমিকদের দাবি মালিকপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo