• সমগ্র বাংলা

পাবনায় মোবাইল ফোনে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সুজল (৩৮) নামের এক ভ্যানচালককে ভাড়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করে গাড়িটি ছিনতাই  করেছে দুর্বৃত্তরা। শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের স্বরপ নামক স্থানের একটি  পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুজল (৩৮) উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাহক আলী প্রামানিকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সুজল সম্প্রতি এক লাখ টাকা দিয়ে একটি নতুন ভ্যানগাড়ি কেনেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে মোবাইল ফোনে তাকে ভাড়ার কথা বলে ডেকে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। পরে সুজলের ফোন বন্ধ থাকে এবং বাড়ি ফিরে আসে না। পরিবার বিভিন্ন আত্মীয় বাড়িতে খোঁজখবর করেও কোন সন্ধান পাওয়া যায় না। পরের দিন আজ শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে সুজলের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo