• সমগ্র বাংলা

বগুড়ায় যুবদলের পরিচিতি সভা উপলক্ষে নেতৃবৃন্দের মাঝে টি-শার্ট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ "ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়" লেখা এবং বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি শার্ট তুলে দেয়া হয়েছে জেলা যুবদলের নেতৃবৃন্দের মাঝে। 

শনিবার ১৫ই ফেব্রুয়ারি জেলা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম পরিচিতি সভা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা কমিটির সকল নেতৃবৃন্দের হাতে এই টি-শার্ট তুলে দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। 

এ সময় তারা বলেন, বগুড়ার যুবদলের রাজনীতির ইতিহাসে এই প্রথম ত্যাগী ও যোগ্যদের মূল্যায়নের মাধ্যমে এত দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। যদিও স্বার্থান্বেষী মহল বারংবার এই কমিটিকে নানা অপপ্রচারের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস করেছিল কিন্তু নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ ভূমিকা এবং দলের প্রতি ভালবাসায় সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে শনিবার বিকেল তিনটায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা যুবদলের প্রথম পরিচিতি সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। 

প্রথম পরিচিতি সভা আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিক-নির্দেশনায় এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে বগুড়া জেলা যুবদলকে তারা গড়ে তুলতে চান সারা দেশের মাঝে একটি মডেল সংগঠন হিসেবে। তৃণমূলের রাজনীতি করে আসা পরীক্ষিত সব কর্মীদের সমন্বয়ে গঠন করা যুবদলের এই পূর্ণাঙ্গ কমিটি দেশ, জনগণ ও দলের স্বার্থ রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তিনি আরো বলেন, তারেক রহমানের সৈনিকরা কখনো মিথ্যা সমালোচনা কিংবা অপপ্রচারের ভয় করেনা। পদ কিংবা স্বার্থের নেশায় তারা রাজনীতিতে আসেননি এসেছেন দেশ ও জনগণের সেবায় তারেক রহমানের সিপাহী হয়ে ভূমিকা রাখতে। ফ্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘ বছরের লড়াই, সংগ্রাম, জুলুম নির্যাতনে যারা তাদের সহযোগী ছিল কিংবা তৃণমূলে ভূমিকা রেখেছেন এখন তাদেরকেই মূল্যায়ন করার সময়। 

তাইতো জেলা যুবদলের প্রথম পরিচিতি সভা প্রাণবন্ত ও গঠনমূলকভাবে আয়োজনের লক্ষ্যে তারা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন।  

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo