• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে ১১ মাস পর কবর থে‌কে লাশ উ‌ত্তোলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটু‌রিয়ায় আদালতে নির্দেশনা অনুযায়ী ১১ মাস পর কবর থেকে এক কৃষকের লাশ উত্তোলন করে‌ছে প্রশাসন। 

জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৃষক নুরুল ইসলামের (৪৩) গত বছরের ১৭ মার্চ তার মৃত্যু হয়। তার মৃত্যুর এই ঘটনাটি পরিবার হত্যা দাবি করে আদালতে মামলা করে। আদালত মামলা পর্যালোচনায় মৃত লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য ১১ মাস পর লাশটিকে কবর থেকে উত্তোলন করার নির্দেশ দেয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পারিবারিক কবরস্থান থেকে তার লাশটি উত্তোলন করা হয়। 

মৃত নুরুল ইসলাম উপজেলার তিল্লি ইউনিয়নের চর তিল্লি গ্রামের মৃত. সামসুল হকের ছেলে।

লাশ উত্তোলনের সময় সাটুরিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিল।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য ডিএনএ নমুনা সংগ্রহসহ ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে। আদালত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, নুরুল ইসলামের মৃত্যুর ঘটনায় শ্যালক আরশেদ মিয়া বাদী হয়ে মৃত্যুর সপ্তাহ খানেক পর আদালতে এই মামলা দায়ের করে। মামলায় একই এলাকার ১০ জনকে আসামি করা হয়। 

মন্তব্য (০)





image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

image

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষন ও ইভটিজিং প্রতিরোধে ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডে...

image

উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

দিনাজপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু, আহত ২ জন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বীজতলা প্রস্তুতের স...

image

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি : প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী মুক্তাগাছা প...

  • company_logo