• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে শেখ মুজিবের ম্যুরাল গুড়িয়ে দিলো ছাত্র-জনতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌর সদরের চৌরাস্তা মোড়ে থাকা শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতি খচিত স্মৃতিস্তম্ভ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতে পৌর সদরের চৌরাস্তা মোড়ে ওই ভাঙচুর করা হয়।

এসময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে স্মৃতিসৌধ স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরাল সহ পৌর শহরে স্থাপিত সাবেক মেয়রের উন্নয়ন কাজের নাম ফলক গুঁড়িয়ে দেয়া হয়। 

সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শহরের বিভিন্ন দিক থেকে এসে চৌরাস্তা মোড়ে জড়ো হতে থাকে। কিছুক্ষণ পর শুরু হয় বিক্ষোভ মিছিল। পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরাস্তা মোড়ে এসে থামে। এসময় তারা “আমার ভাই কবরে, খুনি কেন ওপরে”, ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনারে ফাঁসি দে,’ ‘হৈ হৈ রই রই খুনি হাসিনা গেলি কই’ ‘আওয়ামীলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। ওই সময় ভাংচুর এলাকায় উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিব বলেন, ‘স্বৈরচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও মুজিব বাদের বিভিন্ন স্মৃতিচিহ্ন রয়ে গেছে। আমরা ঈশ্বরগঞ্জে তার পিতার কোন স্মৃতিচিহ্ন রাখবো না।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo