ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ধর্মপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
আটক ভারতীয় নাগরিকের নাম নুর আলম (৩৫)। পেশায় কৃষক। তিনি ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে জিজ্ঞাসার বরাতে জানিয়েছে বিজিবি।
জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সকালে দাঁতভাঙা কোম্পানির অধীন ধর্মপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে দাঁতভাঙা বিজিবি এবং ভারতীয় সঞ্জয় সাধু বিএসএফ সদরের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...
দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

মন্তব্য (০)