ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করা লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কৃষান, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ নিয়ে মিছিল সহকারে সমাবেশে অংশ নেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায়, সাজানপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুঠোফোনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
ধোপাকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আনিছুল হকের সভাপতিত্বে, সদস্য সচিব এসএম শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, কৃষক দলের সভাপতি অধ্যাপক হাতেম আলী মিঞা, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিএনপি নেতা শাহজাহান ভিপি, মহিলা দলের সভাপতি নাজমা বেগম, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদসহ ধোপাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...
দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

মন্তব্য (০)