• সমগ্র বাংলা

রাজারহাটে টিসিবির পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে টিসিবির পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে রাজারহাট ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্য হিসেবে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়।

জানা গেছে, টিসিবির নিয়মিত পণ্য বিতরণের অংশ হিসেবে চারজন ডিলার সমন্বিতভাবে পণ্য বিতরণ শুরু করেন। রাজারহাট ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণের শুরু থেকে পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণ করা হয়। একপর্যায়ে বিষয়টি ছড়িয়ে পড়লে ভিড় জমায় সুবিধাভোগী ও পথচারীরা। তারা নিম্নমানের চাল বিতরণের প্রতিবাদ জানাতে থাকেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

টিসিবির সুবিধাভোগী জাহাঙ্গীর আলম বলেন, এই চাল খাওয়ার অনুপযোগী। হাঁস মুরগিকে খাওয়ানো ছাড়া মানুষ খাওয়া যাবে না। সুবিধাভোগী রেজাউল ইসলাম বলেন, পচা দুর্গন্ধযুক্ত এবং পোকা ধরা খাওয়ার অনুপযোগী চাল বিতরণ করা হয়েছে। আমরা জড়িতদের বিচার চাই। ডিলার হরিশ্চন্দ্র বলেন, গুদাম থেকে যেভাবে পেয়েছি আমরা ওভাবে দিয়েছি।

ডিলার সেকেন্দার আলী বাবলু বলেন, ওসিএলএসডি এসেছিলেন। যে কয়েক বস্তা খারাপ চাল পাওয়া গেছে সেগুলো আলাদা করা হয়েছে। ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে খারাপ চাল দেওয়া বন্ধ করেছি।

ওসি এলএসডি হুমায়ুন কবীর বলেন, পোকামাকড় তাড়ানোর জন্য যে স্প্রে করা হয় তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এ রকম হয়ে থাকতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, বিষয়টি তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য (০)





image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

১

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৩

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

image

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

৪

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের ...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, মোতায়ে...

৫

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ...

  • company_logo