• সমগ্র বাংলা

মাগুরায় "নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন "শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি: "প্রবাসীর অধিকার,আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ,আমাদের সবার।" এই প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে মাগুরাতে অনুষ্ঠিত হলো "নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন" শীর্ষক সেমিনার।

সোমবার ২৭ জানুয়ারী সকাল ১১.৩০ টার সময় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অডিটোরিয়ামে টিটিসি এর অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মুনির হোসেন, মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মিজানুর রহমান, সমাজসবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসাইন,জেলা কর্মসংস্হান ও কর্মশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,"আমারা যারা বিদেশে যাবো তাদরকে বৈধ ভাবে যেতে হবে কোন রকম অবৈধ পথ অবলম্বন করা যাবেনা এবং সরকার নির্ধারিত ফি দিয়ে যেতে হবে। কোন রকম বেশী টাকা নিলে তা চুক্তি পত্রে উল্লেখ করতে হবে। বিদেশে টাকা নেয়া বা বিদেশ থেকে টাকা পাঠানো বৈধ পথে ব্যাংক এর মাধ্যমে করতে হবে।কোন রকম হুন্ডির মাধ্যমে পাঠানো যাবেনা। চাকরীতে ওভার টাইমের কথা চিন্তা করা যাবেনা। মূল বেতন ঠিক করে চুক্তিতে স্বাক্ষর করতে হবে। যারা জুলাই আগষ্টে গণ অভ্যুত্থান সৃষ্টি করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের কথা চিন্তা করে দেশের উন্নয়নে নিজেকে কাজে লাগাতে হবে। তাতে করে নিজে একটু লাভবান কম হলেও পুরো জাতীর উন্নয়ন ঘটবে।"

মন্তব্য (০)





image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

১

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৩

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

image

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

৪

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের ...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, মোতায়ে...

৫

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ...

  • company_logo