• সমগ্র বাংলা

কুড়িগ্রামে সেনাবাহিনীর আয়োজনে দিনব্যাপী গবাদি পশু ও পাখির ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাকসিনেশন সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল দশটায় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন হয়।

৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া, মিলিটারি ফার্ম লালমনিরহাটের আয়োজনে ও জেলা প্রাণিসম্পদ বিভাগের কুড়িগ্রামের সহযোগিতায় দিনব্যাপী প্রায় সাড়ে ৩ হাজার গবাদি পশু ও পাখির বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা ও ভ্যাক্সিনেশন সেবা প্রদান করেন সেনাবাহিনীর ৪ জন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের ৬ জন ভেটেরিনারি চিকিৎসক।

এ সময় মিলিটারি ফার্ম লালমনিরহাটের ভারপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পীযুষ কুমার বিশ্বাস, এরিয়া সদর দপ্তর রংপুর, রংপুর সেনানিবাসের এএএন্ডকিউএমজি লেফটেন্যান্ট কর্নেল আলী রাহাত আহমেদ রাশেদী (পিএসসি), কুড়িগ্রাম জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: হাবিবুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

স্থানীয় দুলালী বেগম বলেন, আমার তিনটি ছাগল। দুইটি ছাগল প্রায় পাঁচ দিন থেকে অসুস্থ। আমাদের এখান থেকে উপজেলা ও জেলা প্রাণিসম্পদ অফিস অনেক দূরে। আমি বিধবা মানুষ, দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার মতো লোক পরিবারে কেউ নাই। আজ বাড়ির পাশে আর্মিরা আসছে চিকিৎসা দিতে। এখানে ছাগলের চিকিৎসা নিতে পেরে অনেক উপকার হলো।

তিনটি গরু ও দুইটি ছাগল নিয়ে চিকিৎসা নিতে এসেছেন কাশেম আলী ও আব্দুল আউয়াল। তারা বলেন, আমরা গরীব মানুষ। গরু ছাগলের কোন রোগ ব্যাধি হলে গাড়ি ভাড়া করে দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য হয় না। আজ বাড়ির পাশে ফ্রিতে গরু ছাগলের চিকিৎসা নিতে পেরে খুব ভালো লাগছে। যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo