• সমগ্র বাংলা

এই দেশ কৃষকদের দেশ, অভ্যুত্থানের পরও আলোচনায় নেই কৃষকরা: হাসনাত কাইয়ূম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেছেন এই দেশ কৃষকদের দেশ, কৃষিপ্রধান দেশ। এই অভ্যুত্থানে এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন, তারা সবাই কৃষকের সন্তান। কিন্তু এ কৃষকরা অভ্যুত্থানের পর কোনোভাবেই আলোচিত না।

রোববার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের চিলমারীর সফিউল আলম রাজা স্টেডিয়াম মাঠে ১২ দফা দাবিতে উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, আমরা মনে করি বাংলাদেশের পরিবর্তনের জন্য যেই দিকে এগিয়ে নেওয়া দরকার সেটি হচ্ছে কৃষি ও কৃষকদের। তাদের সমস্যাগুলোর সমাধান করতে হবে। এসব নিয়ে আমরা সরকারের বিভিন্ন স্তরে কথা বলেছি। ঢাকায় সভা সমাবেশ করার চেষ্টা করেছি। তাতে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কিছু উপদেষ্টা আগ্রহী হলেও পুরো সরকারের মনোযোগটা আমরা এইদিকে আকৃষ্ট করতে পারিনি।

তিনি বলেন, কুড়িগ্রামের শোষিত কৃষকদের রাজনৈতিক দৃষ্টির মধ্যে আনতে হবে। কৃষকরা হাজার হাজার কোটি টাকা লোকশান দিচ্ছে। কৃষকরা কপি বিক্রি করছেন ২ টাকা করে আর বাজারে ভোক্তারা কিনছেন ৩০ টাকা করে। এতে করে ভোক্তারা একদিকে ঠকছেন আবার অন্যদিকে উৎপাদকরাও ঠকছেন। এই মধ্যবর্তী সিন্ডিকেট থেকে কৃষকদের মুক্ত করা দরকার।

এ সময় উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশ কমিটির আহ্বায়ক নাহিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড (এনসিটিবি)র সদস্য রাখাল রাহা, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, নগর পরিকল্পনাবিদ খন্দকার মিয়াজ রহমান প্রমুখ।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo