• সমগ্র বাংলা

২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সংস্কার প্রক্রিয়া চলমান,এবছরের ডিসেম্বর হতে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগনের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে লালমনিরহাটে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রবিবার বিকালে কালেক্টরেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সৌহার্দ্য সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব:)। এ সময় তিনি আরো বলেন স্থানীয় নির্বাচন সরকারের চাহিদা মোতাবেক হবে।

 এ সময় প্রধান অতিথি আগামী নির্বাচন সংক্রান্ত বিষয়ে সুপারভাইজারদের সঙ্গে কথা বলেন। এবং সত্যতার সাথে কাজ করার আহ্বান জানান। ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে বহিরাগত এবং বিদেশি নাগরিকদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার,জেলা নির্বাচন অফিসার লূৎফুল কবীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo