• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিনের চালা কেটে মুদি দোকানে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।  দোকান থেকে নগদ অর্থসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে যান চোর চক্র। এ ঘটনায় আজ (২৫ জানুয়ারি) শনিবার থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী দোকানের মালিক মো.তফাজ্জল হোসেন হলুূদ। 

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, "মা বাবার দোয়া" নামে নিজস্ব জায়গায় বটতলা বাজারে দীর্ঘদিন যাবৎ মনিহারী ব্যবসা করছেন মো.তফাজ্জল হোসেন। এ অবস্থায় গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাড়িতে চলে যান তফাজ্জল। পরদিন (২৪ জানুয়ারি) শুক্রবার সকালে দোকানে ঢুকে দেখেন দোকানের সমস্ত মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। দোকানে থাকা বিভিন্ন কোম্পানির সিগারেট, সয়াবিন তেল, নারিকেল তেল, সাবানসহ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মালামাল এবং নগদ ২৮ হাজার টাকা চোর চক্র নিয়ে যায় বলে জানান তফাজ্জল।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশ চোর চক্রকে গ্রেফতারের চেষ্টা করছে।

মন্তব্য (০)





image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

image

পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

image

দিনাজপুরে কলিমার পতাকার মোটরসাইকেল শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: অন্যায় অত্যাচার অবিচারের প্রতিবাদে ...

  • company_logo