ফাইল ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, এ ঘটনায় গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন।
হাসপাতালে ভর্তি তিন ডিবি পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার, উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান শফিকুল ও সহকারী উপ-পরিদর্শক( এএসআই) শফিকুল ইসলাম।
এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ৭জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ন...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...
নিউজ ডেস্কঃ দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দি...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার ...

মন্তব্য (০)