ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নববর্ষের আনন্দ শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এ বছর আরও বাড়তি উৎসাহ উদ্দীপনার সঙ্গে পহেলা বৈশাখ উৎযাপিত হবে। ড্রোন ক্যামেরা, ডগ স্কয়াড, পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হচ্ছে।’
মুখোশ পরা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘মুখোশ পরে শোভাযাত্রায় আসা যাবে না। শব্দদূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না।’
নারী ও শিশুরা যেন সতর্কতার সঙ্গে ভিড় এড়িয়ে ছায়ানটের অনুষ্ঠানে আসেন সে বিষয়ে পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এর আগে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...
নিউজ ডেস্কঃ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ...
নিউজ ডেস্ক : বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ ...

মন্তব্য (০)