• শিশু সংবাদ

ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রিজের নিচে কুড়ায় (জলাশয়) কয়েকজন গ্রামবাসী গোসল করতে এসে পলিথিনে মোড়ানো একটি নবজাতককে ভাসতে দেখে। অদূরে পানির কিনারায় শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহ দেখত পায় তারা। এ খবর ছড়িয়ে পড়লে মহদেহ দেখতে শতশত মানুষ ব্রিজের নিচে জমা হতে থাকে। পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকালে মরদেহ দুটি উদ্ধার ও সুরতহাল করে পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকজন ব্রিজের নিচের কুড়ায় (জলাশয়) গোসল করতে নেমে মরদেহ দুটি দেখতে পায়। পরে শতশত মানষ আসতে শুরু করে। বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের সুজন মিয়া জানান, দুপুরে খবর পেয়ে কুড়ার (জলাশয়) পারে এসে দেখি একটি পূর্ব পাড়ে আরেকটি পশ্চিম পাড়ে দুটি মরদেহ ভাসছে।

ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, নবজাতকদের মরদেহ দেখে মনে হচ্ছে বয়স ৫ থেকে ৬ মাস হবে। দুটি নবজাতকই কন্য । হয়তো দ্জুন জমজ। কে বা কাহারা ফেলে গেছে এর তথ্য পাওয়া যায়নি।

তদন্তে আসা কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, মরদেহ দুটির সুরতহাল শেষে ইউনিয়ন চেয়াম্যানের নিকট হস্তান্তর করা হবে। চেয়ারম্যান এগুলো কবরস্থ করবেন। পরে উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশণা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (০)





image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

image

অটিজম হোম প্রাঙ্গণে রঙিন আয়োজন: বিশেষ শিশুদের হাসিতে মুখর...

রংপুর ব্যুরো : আমার সন্তান-আমার পৃথিবী”-এই মানবিক ও অন...

  • company_logo