• সমগ্র বাংলা

নাগেশ্বরীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চড়াইখেলা ব্রিজ সংলগ্ন এলাকায় সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পিংকি-বাচ্চু পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ সাত্তার মুহুরী (৪০) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতের বাড়ি ভুরুঙ্গামারীর পাগলাহাট চর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। মোঃ সাত্তার মুহুরী কুড়িগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। চড়াইখেলা ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি তাকে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নাগেশ্বরী থানার ওসি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা দুর্ঘটনার মূল কারণ। পুলিশ বাসটি জব্দ করেছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, চড়াইখেলা ব্রিজ এলাকা বরাবরই দুর্ঘটনাপ্রবণ। শীতকালে ঘন কুয়াশার সময় এ ধরনের দুর্ঘটনার সংখ্যা আরও বেড়ে যায়। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। নিহতের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

১

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৩

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

image

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

৪

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের ...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, মোতায়ে...

৫

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ...

  • company_logo