ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) পঞ্চগড় জেলা বিএনপি'র নেতৃবৃন্দ তাদের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে জন্মবার্ষিকী পালন করা হয়।
জেলা বিএনপি'র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি'র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, তিনি সম্মুখসারির যোদ্ধাও ছিলেন। আজকে তার নাম সামনে আসলেই গণতন্ত্র, বাক স্বাধীনতা ও বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার কথা আসে।
এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এ্যাড. আদম সুফি, আফাজ উদ্দীন, সদস্য ইউনুস শেখ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান বানু মুক্তি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদার রহমান মাহবুব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমূখ উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

মন্তব্য (০)