• সমগ্র বাংলা

শিবচরে নিখোঁজ মায়ের সন্ধানে দিশেহারা সন্তানরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শিবচরে ফজিলাতুন্নেছা (৭০) নামের এক বৃদ্ধ নারীর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজের পর থেকেই নিজের মাকে হারিয়ে দিশেহারা সন্তানেরা। মায়ের সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করেও কোনো সন্ধান মিলেনি নিখোঁজ মায়ের।

 নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশের ছোট কুতুবপুর বাজারে বিকাশের দোকানে আসেন ফজিলাতুন্নেছা ছেলের কাছে টাকা পাঠানোর জন্য । এরপর আর তিনি বাড়ি ফেরেন নি। তবে তার ব্যবহৃত মোবাইলটি ২৪ ঘণ্টার ও বেশি সময় সচল ছিল, এরপর সেটিকেও বন্ধ দেখায়। নিখোঁজের পরের দিন সোমবার(১৩ জানুয়ারি) শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে কোন সন্ধান না পেয়ে বুধবার (১৫ জানুয়ারি ) বিকেলে শিবচর প্রেসক্লাবে এসে মায়ের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ এর সন্তানও স্বজনরা।

সংবাদ সম্মেলনে ফজিলাতুন্নেছার বড় ছেলে আবু বক্কর আকন বলেন, আমার মায়ের বয়স হলেও আমার মা সম্পূর্ণ সুস্থ ছিলেন। নিজের রান্নাবান্না নিজেই করে খেতেন। আমি শহরে থাকলেও আমাদের মা গ্রামের বাড়িতে থাকতেন আমার ছোট ভাইয়ের সাথে। বিকাশের দোকানে টাকা পাঠাতে এসে আমার মা নিখোঁজ হয় আমরা আমার মায়ের সন্ধান চাই।

নিখোঁজের মেয়ে রেখা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মা তার ছোট ছেলের মায়ায় পড়ে গ্রামের বাড়িতে থাকতো। আমার মা সম্পূর্ণ সুস্থ ছিল। আমার মা একদিন আমার সাথে ফোনে কথা না বলে থাকতে পারত না। আজ কয়দিন হলো আমার মা আমাদের মাঝে নেই। সরকারের কাছে আবেদন রাখছি। সরকার যেন আমার মায়ের দ্রুত সন্ধান করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, নিখোঁজ ফজিলাতুন্নেছার মেয়ে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা তারই প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং নিখোঁজের সন্ধানে কাজ করছি।

মন্তব্য (০)





image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

১

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

২

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৩

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

image

সৌদি আরবে বজ্রপাতে সাতকানিয়ার রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

৪

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের ...

image

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, মোতায়ে...

৫

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ...

  • company_logo