ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে আজ রবিবার বিকেলে লালমনিরহাটের মিশন মোড়স্থ হামার বাড়ির হলরুমে "জাগো বাহে তিস্তা বাঁচাই"কার্যক্রমের এক সভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
সভায় তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ আর ভোগান্তি লাঘবে আর তিস্তা নদীকে মানুষের কল্যাণে ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।তাই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। এবং দাবী আদায় না হওয়া পর্যন্ত সকলকে মাঠে থাকতে হবে।এ জন্য তিস্তা নদীর দুই পাড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে এ আন্দোলনের সূচনা করা হবে। রংপুর বিভাগের ৫টি জেলার লক্ষাধিক মানুষ তিস্তা নদীর কড়াল গ্রাসের শিকার হয়ে সর্বশান্ত হচ্ছে। তাই তিস্তা বাঁচার এ আন্দোলনে সকলকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট জিন্নাত আরা বেগম রোজী,দফতর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের লোকজন।
আন্দোলন সফল করতে সভায় সকলেই সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। এবং বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্...

মন্তব্য (০)