ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড-শ্রীলংকা; তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরিণতি দেখা গেল ওয়ানডে সিরিজেও। প্রথম দুই ম্যাচ হেরে শেষটায় দাপুটে জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে সফরকারী শ্রীলংকা।
আগেই সিরিজ হারা লংকানরা শেষ ম্যাচে এসে জয় পেয়েছে ১৪০ রানের বড় ব্যবধানে। তাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে।
অকল্যান্ডে এদিন হোয়াইটওয়াশ এড়াতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় ২৯০ রান করে শ্রীলংকা। যার জবাবে মাত্র ২৯.৪ ওভারে ১৫০ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। ফলে কিউইরা ম্যাচ হেরেছে ১৪০ রানের বড় ব্যবধানে।
এদিন লংকানদের হয়ে ৪২ বলে ৬৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। মাঝে ৪৮ বলে ৫৪ রান করেন কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস করেন ৪৬ ও জানিথ লিয়ানাগে করেন ৫৩ রান। কিউইদের হয়ে ৪ উইকেট নেন ম্যাট হেনরি।
অন্যদিকে লংকানদের রান তাড়া করতে নেমে মার্ক চাপম্যান ৮১ রানের ইনিংস খেললেও বাকিরা সঙ্গ দিতে পারেনি তাকে। লংকানদের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দে, মহেশ থিকশানা ও ইশান মালিঙ্গা।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)