ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুন। বুধবার বিকেলে নিজ কার্যালয়ে তিনি এই মতবিনিময় করেন। চাপাইনবাবগঞ্জের সন্তান রাজশাহী বিশ^বিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষার্থী মোস্তাকিমা খাতুন ৩৪তম বিসিএস-এর মাধ্যমে কৃষি কর্মকর্তা হিসেবে সরকারি চাকরীতে যোগাদান করেন।
এর আগে তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলার কৃষি ও কৃষককে এগিয়ে নিতে সাংবাদিকদের কৃষি সংক্রান্ত সার্বিক তথ্য প্রদান করে সহযোগিতা করতে কৃষি অফিসারকে আহŸান জানানো হয়। সবাই মিলে উপজেলার আগামীর কৃষি ও কৃষককে এবং কৃষি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানের লক্ষ্যে সমন্বয়ের ভিত্তিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...
নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ...

মন্তব্য (০)