• শিশু সংবাদ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

গোপালপুর  প্রতিনিধি: ঘাটাইলে মায়ের সামনে সড়ক দুর্ঘটনায় মো. সাবিত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার ঘাটাইল গরুহাটি চৌরাস্তার মোড়ে এ- দুর্ঘটনা  ঘটে।

সাবিত গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নব- ধূলোটিয়া গ্রামের আনসর সদস্য মো. শাহাদাৎ হোসেন ও রুনিয়া দাম্পত্তির  ছোট ছেলে।

স্থানীয় শুত্রে যানাযায়,  নিহত সাবিতের বড় ভাই মো.সানি (৬) ঘাটাইল বায়তুল উলুম মাদ্রাসার ২য় শ্রেণীতে পড়েন, যে কারণে তার মায়ের সাথে তারা দুই ভাই ঘাটাইল গরু হাটি এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন।

মঙ্গলবার রুনিয়ার বাবা তাদের বাসায়  বেড়াতে আসেন। পরে বাসা থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার  সময় বাসার পার্শ্বের একটি দোকান থেকে সদাই কিনতে যান  শিশু সাবিদ ও তার নানা। এদিকে শিশু সাবিতের মা রুনিয়া বাসা থেকে বের হয়ে সাবিতকে আনতে গেলে, শিশুটি তার মাকে দেখে রাস্তার  মাঝখান দিয়ে দৌড় দিলে রাস্তায় চলমান ইজি বাইকের ধাক্কা লেগে পড়ে যায় শিশু সাবিত। এবং  ইজি বাইকের চাকা তার পেটের উপর দিয়ে গেলে মারাত্মকভাবে আহত হন শিশুটি। পরে স্থানীয়দের সহযোগিতায় স্থানীয়  সদর হাসপাতলে নিয়ে গেলে রেফার্ট করা হয় টাঙ্গাইল সদর হসপিটালে। পারে তাৎক্ষণাৎ টাঙ্গাইল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

image

অটিজম হোম প্রাঙ্গণে রঙিন আয়োজন: বিশেষ শিশুদের হাসিতে মুখর...

রংপুর ব্যুরো : আমার সন্তান-আমার পৃথিবী”-এই মানবিক ও অন...

  • company_logo