• সমগ্র বাংলা

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কয়েকটি কারখানা ছুটি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের জিরানী এলাকার একটি কারখানার শ্রমিকরা বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে  বিক্ষোভ শুরু করেছেন। এ সময় শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে সামিল হওয়ার দাবিতে অন্য কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ করেন। এতে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা রোববার সকাল থেকে দাবি করেন অন্যদের বেতন বৃদ্ধি করা হলে তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। পরে তারা আশপাশের সব কারখানার সামনে বিক্ষোভ করে সেসকল কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য করেন।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, আগে যারা চাকরি নিয়েছে তারাও শ্রমিক, আমরা নতুন যাদের ৭-৮ মাস হয়ে গেছে তারাও তো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে।

একই দাবি জানিয়ে শ্রমিক মাহবুব বলেন, নতুন শ্রমিক যাদের এক বছর পূর্ণ হয়নি তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধি করা না হলে আন্দোলন চালিয়ে যাব।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখনায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৫

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

  • company_logo