• সমগ্র বাংলা

শ্রীপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে লবলং খাল থেকে রমজান আলী(৪৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(৫ জানুয়ারি)  দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের আধুরবান এলাকার লবলং খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত রমজান আলী(৪৮) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধুরগোলা মাইজবাগ গ্রামের প্রয়াত গণি মিয়ার ছেলে। ১২ বছর আগে পরিবার নিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে রিক্সা চালাতেন।বর্তমানে তিনি গাজীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল  শনিবার দুপুরে রমজান আলী বাসা থেকে খাবার খেয়ে বের হন। বিকেলে বাড়ির পাশের একটি দোকানে চা পান করে মাছ ধরার জন্য লবলং খালে যান। কিন্তু রাতে তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের লোকজন রাতভর খুঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে আজকে রোববার সকাল ১০টার দিকে স্থানীয়রা লবলং খালের পাড়ে একটি মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় সনাক্ত করে বিষয়টি পুলিশকে জানালে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।  

মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের  পর বিস্তারিত জানাতে পারবো। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo