ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে ওয়াকাথন প্রতিযোগিতা ও কল্যান রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা টেপাখোলা জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যেগে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্যা।
পরে সমাজ সেবা কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয় পযর্ন্ত ৩টি দলে ওয়াকাথন প্রতিযোগিতা করেন । পরে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”-এ প্রতিপাদ্যে কে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুক্ত আড্ডা অনুষ্ঠিত। মুক্ত আড্ডায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ- পরিচালক আলী আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বৈশম্য বিরোধী ছাত্র প্রতিনিধি নিরব ইমতিয়াজ শান্ত সহ সরকারী কর্মকর্তাবৃন্দ ও এনজিও প্রতিনিধি। মুক্ত পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়
এসময় বক্তারা বলেন, সমাজ সেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে।সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)