ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দ মিছিল ও সমাবেশের মাধ্যমে পালিত হয়েছে।
বুধবার(১ জানুয়ারি) সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। পরে সকাল ১১টায় উলিপুর উপজেলা বিএনপি অফিস থেকে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উলিপুর বড় মসজিদ মোড়ে সমাবেশে মিলিত হয়। পৌর ছাত্রদলের আহবায়ক ওয়াসিম আকরাম রুমনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, যুবদলের সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীর, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহামুদুল হাসান বিপুল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মারুফ প্রমূখ।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...
নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

মন্তব্য (০)