ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে লালমনিরহাটে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি কার্যালয় হতে বের হয় শহরের প্রধান সড়ক পদক্ষেপ করে মিশন মোড়ে এসে শেষ হয়। রেলিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রেলিং শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। অবিলম্বে নির্বাচনের দাবী জানান। এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা প্রদানের কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে দিনব্যাপী মিশন মোড়ে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...
নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

মন্তব্য (০)