• সমগ্র বাংলা

পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনা মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে  মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক  এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে পাবনা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোর হলো আরাফাত (১৫) উত্তর শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার মিলনের ছেলে। 

এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরাফাত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে টার্মিনাল যাচ্ছিল। মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে  পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কিশোর আরাফাত গুরুতর আহত হয়।

তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আহত আরাফাতকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসকেরা আরাফাত কে মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo