• সমগ্র বাংলা

গাজীপুরে ঢালাইয়ের নিচে নারীর মরদেহ, উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন তিনতলা ভবনের আরসিসি ঢালাইয়ের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধারের অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলমান রয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের নির্মাণাধীন বহুতল ভবনের নিচ তলার পেছনের অংশের আরসিসি ঢালাই ভাঙার কাজ চলছে।

বিষয়েটি নিশ্চিত করে পোড়াবাড়ি র‌্যাবের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলম বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

র‌্যাব জানায়, গত ২৭ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর থানায় তাছলিমা আক্তার বাদী হয়ে তার মেয়ে মোছা. সুমাইয়া আক্তারের নিখোঁজ হওয়ায় মামলা দায়ের করেন। মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের হানিফ (৪০) ও শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. জয়নাল আবেদীনের (৩৮) নাম উল্লেখ করে ৩/৪ জনের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়।

থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্প মামলার তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে আসামি জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ‌র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা আসামিকে জিজ্ঞাসাবাদ করে। গ্রেপ্তার জয়নাল আবেদীন জানান, সুমাইয়াকে হত্যার পর বেড়াইদেরচালা এলাকায় আব্দুল লতিফের তিনতলা ভবনের পেছনে একটি স্টোর রুমের নিচে দুই স্তরের আরসিসি ঢালাইয়ের নিচে চাপা দিয়ে রেখেছে।

এমন খবরে র‌্যাব-১ সদস্যরা মঙ্গলবার সকাল ১০টায় ওই বাড়ির ছোট স্টোর রুমের মেঝে ভেঙে মরদেহ উদ্ধারের অভিযান চালাচ্ছে। মরদেহ মাটিচাপা দেওয়ার খবরে আশপাশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, আসামির দেখানো মতো স্থানে মরদেহ উদ্ধারের অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৫

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

  • company_logo