প্রতীকী ছবি
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় যাত্রিবাহী বাসের ধাক্কায় মো.ইমদাদুল মোল্যা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কালনা-যশোর মহাসড়কের চৌগাছা বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ মুঠোফোনে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো.ইমদাদুল মোল্যা সদর উপজেলার বুড়িখালি গ্রামের মো.জামাল মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মো.ইমদাদুল মোল্যা নামে ওই ব্যক্তি সদর উপজেলার চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে মোটরসাইকেল যোগে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রিবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)