• সমগ্র বাংলা

সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল  প্রতিনিধিঃ খুলনার সুমন সাউন্ড, লাইট ও ডেকোরেটরের সরঞ্জাম সহ বাদ্যযন্ত্র ভাঙচুর, লুট এবং শিল্পী ও কলাকুশলদের ওপর সন্ত্রাসী হামলাকারিদের গ্রেফতারের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায়  নড়াইল সাউন্ড, লাইট, ডেকোরেটর ব্যবসায়ী ও শিল্পী কলাকুশলীবৃন্দের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাউন্ড, লাইট ও ডেকোরেটর সমিতির নড়াইল সদর উপজেলার সহ-সভাপতি বিশ^নাথ বিশ^াসের  সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক চয়ন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ তফসীর উদ্দিন, কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দাস, শিল্পী সমাজের প্রতিনিধি প্রতুল হাজরা, সদস্য কামরুল ইসলাম, মোঃ লিটন মোল্যা, অলিম হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে সমাজে এ ধরনের অপরাধ আরো বাড়বে। আমরা সমাজের বড় একটা অংশে জুড়ে রয়েছি। আমাদের ছাড়া কোন সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক সহ কোন অনুষ্ঠানই সফল করা যায় না। তাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চির করার দাবি জানান বক্তারা।

 উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২৪ রাত সাড়ে ১১টার দিকে খুলনার গল্লামারি এলাকার সুমন সাউন্ড এবং এর কলাকুশলীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতি করে।  

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo