ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্ক: এ প্রজন্মের উপস্থাপিকা আর্শিয়া আলম। টেলিভিশনের পরিচিত মুখ তিনি। ডিসেম্বর মাস জুড়ে ছিলেন আড়ং’র তেজগাঁ আউটলেটের উইন্টার ওয়ান্ডারল্যান্ড উপস্থাপনায়। বছরের শেষ দিনে আর্শিয়া থাকছেন পাঁচ তারকা হোটেল শেরাটনে।
আর্শিয়া বলেন, ‘নিউ ওয়েভ ঢাকা ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছি থার্টি ফার্স্ট নাইটে। অনুষ্ঠানটির আয়োজন করেছে গ্লসি মিডিয়া। এ অনুষ্ঠানে থাকছে তারকা শিল্পীদের সঙ্গীত পরিবেশনা ও ফ্যাশন শো। শো স্টপার হিসেবে থাকছেন পূজা চেরি। পারফর্ম করবে আর্টসেল ও শিরোনামহীন। উপভোগ্য একটি অনুষ্ঠান হবে আশা করছি।
উল্লেখ্য, আর্শিয়া বর্তমানে যমুনা টেলিভিশনে একাধিক অনুষ্ঠান সঞ্চালনা করছেন। এ ছাড়া তিনি অন্যান্য বেসরকারী টেলিভিশন চ্যানেলেও উপস্থাপনা করেছেন। নিয়মিত শো উপস্থাপনা করছেন আর্শিয়া।
নিউজ ডেস্ক : ঢালিউডের চিরযৌবনা জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানি...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্র...
বিনোদন ডেস্ক : এ মুহূর্তে ধুন্ধুমার চলছে 'কিং' সিনেম...
নিউজ ডেস্ক : ঢালিউডের বর্ষীয়ান অভিনেত্রী ববিতা ও শাকিব খান ব...
বিনোদন ডেস্ক : নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে ...

মন্তব্য (০)