• সমগ্র বাংলা

মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ‘ট্রান্সজেন্ডার’ অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ‘ট্রান্সজেন্ডার’ অন্তর্ভুক্তির প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি। আজ রোববার রাজধানীর বকশিবাজারে অবস্থিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে সংগঠনের নেতারা এই প্রতিবাদ জানান।

সমাবেশে নেতারা মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীরের পদত্যাগ দাবি করেন। স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, গত ২৩ অক্টোবর মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর স্বাক্ষরিত নাম ও বয়স সংশোধন বিষয়ক নির্দেশিকার ৩(২) ধারায় লিঙ্গ পরিবর্তনকৃত শিক্ষার্থীর নাম পরিবর্তনের সুযোগ রেখে মাদরাসায় ট্রান্সজেন্ডার ও সমকামীতা বৈধতার পথ খুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রত্যেকটি শিশু জন্মের সময় ছেলে বা মেয়ে হয়েই জন্ম নেয়। লিঙ্গ পরিবর্তনের কোনো সুযোগ নেই। সমকামী গোষ্ঠী লিঙ্গ পরিবর্তনের নামে ট্রান্সজেন্ডার রূপ ধারণ করে। মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ‘লিঙ্গ পরিবর্তন’ শব্দটি যুক্ত করে সেই ট্রান্সজেন্ডার নামধারী সমকামীদের সুযোগ দেওয়া হয়েছে।’

মুহম্মদ জিয়াউল হক আরও বলেন, ট্রান্সজেন্ডার, সমকামীতা বা লিঙ্গ পরিবর্তনের মতো বিষয়গুলো পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অপসংস্কৃতি, যা অন্য জাতির সাংস্কৃতিক ভিত্তি ধ্বংস করে আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এই অপসংস্কৃতি বাংলাদেশের জনগণের বিশ্বাস ও মূল্যবোধের বিরোধী। মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহ আলমগীর মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সেই অপসংস্কৃতির বীজ বপণের উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, জনগণের তীব্র প্রতিবাদের কারণে আগের সরকার পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার চরিত্র ‘শরীফা’র গল্প রাখতে পারেনি। কিন্তু প্রফেসর শাহ আলমগীর সেই নিষিদ্ধ ধারণাকে নতুনভাবে ফিরিয়ে এনেছেন। তিনি অবিলম্বে এই বিতর্কিত নির্দেশিকা বাতিল এবং চেয়ারম্যান শাহ আলমগীরকে পদ থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

স্টুডেন্টস ফর সভারেন্টির নেতারা বলেন, কোনো শিশু জন্মের সময় লিঙ্গ প্রতিবন্ধী হয়ে জন্ম নিতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে খুব সহজেই আলট্রাসাউন্ড বা ক্যারিওটাইপ পদ্ধতিতে প্রকৃত লিঙ্গ নির্ধারণ করা সম্ভব। কিন্তু ‘লিঙ্গ পরিবর্তন’ নির্দেশিকা শিশুকে পরিচয়হীনতার অনিশ্চয়তায় ঠেলে দেয় এবং সমকামী বা ট্রান্সজেন্ডারদের অবৈধ কর্মকাণ্ডের সুযোগ তৈরি করে।

সমাবেশে স্টুডেন্টস ফর সভারেন্টির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মাদরাসায় সমকামীতা বন্ধ করো’, ‘চেয়ারম্যান শাহ আলমগীরের পদত্যাগ চাই’, ‘লিঙ্গ পরিবর্তনের বৈধতা নয়, চিকিৎসা দিন’, এবং ‘লিঙ্গ পরিবর্তন শাস্তিযোগ্য অপরাধ ৩৭৭ ধারা কার্যকর করো’।

মন্তব্য (০)





image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৫

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

  • company_logo