• সমগ্র বাংলা

খাগরিয়া ইউনিয়ন এলডিপি'র দ্বি-বার্ষিক সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘পুলিশ আছে থানায়, কিন্তু তারা কাজ করছে না। প্রশাসন আছে, কিন্তু প্রশাসন কাজ করছে না। যারা সরকারে আছে, তাদের কথাও শুনছে না তারা। যত দিন পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে না, তত দিন এসব সমস্যা সমাধান হবে না। আবার নির্বাচিত সরকার যদি হাসিনার পদাঙ্ক অনুসরণ করে আসে, তাহলেও সমস্যার সমাধান হবে না।’ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল.ডি.পি সাতকানিয়া খাগরিয়া ইউনিয়ন শাখা'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে এ কথা বলেন প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

২৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে চরখাগরিয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় খাগরিয়া ইউনিয়ন এল.ডি.পি'র সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি  ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)'র প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম,প্রধান বক্তা ছিলেন এলডিপি'র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক,এলডিপি যুক্তরাষ্ট্রের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম.এ জাফর, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনডিপি'র সভাপতি এম. এয়াকুব আলী,সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল,উত্তর সাতকানিয়া সাংগঠনিক এলডিপি'র সাধারণ সম্পাদক হোসেন উদ্দিন আহমদ (ভূট্টো),সাতকানিয়া উপজেলা এলডিপি'র সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, দোহাজারী পৌরসভা এলডিপি'র আহবায়ক জনাব লেয়াকত আলী সহ আরো অনেকে।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo