প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পাবর্তীপুরে পিকআপের চাকা ব্লাষ্ট হয়ে মোটর সাইকেলে ধাক্কায় দেওয়ায় বাইকের চালকসহ আরোহি নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটেছে।
নিহত বাইক চালক তানভিরুল ইসলাম মোহন (২৫) নীলফামারীর সৈয়দপুরের কিসমত কামারপাড়ার আনোয়ারুল ইসলামের ছেলে। আরোহি তানজিন আক্তার (১৯) একই জেলা সদরের পিলারডাঙ্গাপাড়ার মমতাজ আলীর মেয়ে।
পাবর্তীপুর মডেল থানার ইনচার্জের দ্বায়িত্বে থাকা ইন্সপেক্টর জাকির হোসেন জানান, আজ দুপুর ১টার দিকে পাবর্তীপুরের ঝেল্লার ডাঙ্গা মোড়ে ডিম বহনকারি একটি পিকআপের সামনের ডানদিকের চাকা ব্লাষ্ট হয়ে মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের চালক তানভীরুল ইসলাম মোহন এবং আরোহি তানজিন আক্তার নিহত হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে পিকআপটি জব্দ এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি হেফাজতে নিয়েছেন তারা।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...
নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

মন্তব্য (০)