প্রতীকী ছবি
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারে পানিতে ডুবে মো. জুবায়ের নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ব্যাঙ্গারচক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবায়ের ব্যাঙ্গারচক এলাকার মো. জুলহাস এর ছেলে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে জুবায়ের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তার মা জুবায়েরকে দেখতে না পেরে খোঁজাখুজি শুরু করেন। এরপর প্রায় দেড় ঘন্টা পর দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...
নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...
নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...
নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...
রংপুর ব্যুরো : আমার সন্তান-আমার পৃথিবী”-এই মানবিক ও অন...

মন্তব্য (০)