• সমগ্র বাংলা

গাজীপুরে চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারিতে চাঁদা উঠানোকে কেন্দ্র করে চাঁদাবাজদের অপর গ্রুপের হামলায় আবুল কালাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আবুল কালামও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে (২১ ডিসেম্বর) উপজেলার উলুসাড়া চকিদারের টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম টাঙ্গাইলের মির্জাপুর ফজিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলার কালামপুর খাজারডেক এলাকার ভাড়া থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় পিচ্চি আকাশ ও শাহরিয়ার নাফি ওরফে ইমনের গ্রুপ বেশ কিছুদিন ধরে চৌকিদারের টেক এলাকায় আল্লাহর দান বেকারিতে চাঁদার জন্য হুমকি দিয়ে আসছিল। শনিবার রাত পৌনে ৮টার দিকে পিচ্চি আকাশকে না জানিয়ে আবুল কালাম ও শাহরিয়ারসহ কয়েকজন ওই বেকারিতে চাঁদা আনতে যায়। খবর পেয়ে পিচ্চি আকাশ তার দলবল নিয়ে বেকারির সামনে উপস্থিত হয়ে শাহরিয়ার ও আবুল কালামের ওপর হামলা চালিয়ে মারধর করে। পরে বেকারির মালিক হারুন অর রশিদ ও তার কর্মীরা গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল কালাম।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, একটি বেকারিতে দুই পক্ষ চাঁদা আনতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৫

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

  • company_logo