• সমগ্র বাংলা

ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার ১৫  বাংলাদেশি নারী ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলশি। শুক্রবার (২০ ডিসেম্বের) রাত সাড়ে ৯ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশীদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।ফেরত আসা নারী-শিশুরা যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, বিভিন্ন সময় পাচারের শিকার হয়ে এরা ভারতের মুম্বাই যায়। সেখানে অবৈধভাবে বসবাসের অভিযোগে পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। আদালত তাদের এক থেকে দুই বছরের সাজা দেয়। সাজা শেষে রাতে দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে। 

মন্তব্য (০)





image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৫

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

  • company_logo