ছবিঃ সিএনআই
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাকি সবাই যখন ব্যর্থ, তখন দলকে একাই টানছিলেন হেনরিখ ক্লাসেন। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও করা স্পর্শ করা হয়নি সেটি।
শেষদিকে আউট হয়ে লাথি মারেন স্টাম্পে। যা নজর এড়ায়নি আম্পায়রদের। আচরণবিধি ভঙ্ঘ করে তিনি পেয়েছেন শাস্তি।
আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভাঙার অপরাধে দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
গতকাল পাকিস্তানের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাঁচ নম্বরে লড়তে থাকেন ক্লাসেন। ৪ ছক্কা ও ৮ চারে ৭৪ বলে ৯৭ রান করে আউট হন তিনি। ৪৪তম ওভারের প্রথম বলে নাসিম শাহের বল ক্যাচ তুলে দিয়ে বিদায় নিতে হয় তাকে। তখন বিষয়টি মেনে নিতে পারেননি প্রোটিয়া ব্যাটার। লাথি মেরে বসেন স্টাম্পে। পরে ম্যাচটি ৮১ রানে হেরে যায় স্বাগতিকরা।
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)