• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মী নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসের ধাক্কায় আঞ্জুমান (৫০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৬টায় উপজেলার কাচঁপুর নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আঞ্জুমান মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঘইরা এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী।

নিহতের ভাই মোহাম্মদ আলী জানান,  আঞ্জুমান ঢাকার রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং সোনারগাঁয়ের কাচঁপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, উপজেলার নয়াবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আঞ্জুমান বেগম নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo