ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপহরণকারী জাহিদুল হক জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মুন্সী নাংলা পূর্বপাড়া মসজিদ ও গোরস্থানের জমি জোরপূর্বক দখল করার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার, অ্যাডভোকেট শিলা, জাহানারা বেগম সহ আরো অনেকে। এ সময় বক্তারা নাংলা মুন্সিপাড়ার গোরস্থান ও মসজিদের জমি জোরপূর্বক দখলকারী জাহিদুল হক জুয়েল ও নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অ্যাডভোকেট জাকির হোসেন সহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...
কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

মন্তব্য (০)