• সমগ্র বাংলা

সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রের উপর হামলা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায়  বুধবার ( ১৮ ডিসেম্বর)  আনুমানিক রাত ১০ টার দিকে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেন  সদরপুর উপজেলার ছাত্রদলের  নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করা ছাত্ররা।

 সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা হয়েছে। এই শিক্ষার্থীর নাম কাজী সাইফুল (২৪) তিনি নর্দান ইউনিভার্সিটি অধ্যায়নরত ছাত্র।

এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে উপজেলার ছাত্রদলের  নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করা ছাত্ররা।

জানা যায়, ঐ ছাত্র সদরপুর পরিসংখ্যান বিভাগের অর্থনৈতিক শুমারি দায়িত্বে চরমোনাই ইউনিয়ন থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পিয়াজখালী বাজারের রফিকের ফল ভান্ডারের সামনে একা পেয়ে পূর্ব থেকে ওত পেতে থাকা  পান্নু খান গং তাদের দলবল নিয়ে দেশীও অস্ত্র দ্বারা ওই শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হয়। পরে তার আত্মচিৎকারে এলাকাবাসী বেরিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

এ ব্যাপারে হামলার শিকার ছাত্রের মা পারুল আক্তার বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ মোতালেব জানান, আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

image

‎বদলে গেলো ৪ কলেজের নাম, দুটির নামকরণে শহীদ জিয়াউর রহমান

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

image

টেকনাফ উপকূল থেকে ট্রলার সহ ৫ জন রোহিঙ্গাকে ধরে নিয়ে গেলো...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ...

  • company_logo