• সমগ্র বাংলা

গাজীপুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু, আগুন দিলো জনতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মাটি বোঝাই একটি ট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর পর ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা।

বুধবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় উপজেলার আকুলীয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিক হলেন- উপজেলার পূর্ব চানপুর এলাকার নাহীদ দেওয়ানের স্ত্রী শেফালী খাতুন (২১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শেফালী খাতুন স্থানীয় এশেনসিলা নামের একটি পোশাক কারখানায় ডিউটি শেষে রাত সোয়া ৯টায় চাচা সাব্বির মণ্ডলের মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। পরে মাটি বোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই শেফালী খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় সাব্বির মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

একইসঙ্গে ট্রাকটিতে আগুনও লাগিয়ে দেন তারা। তবে চালক পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ট্রাক চাপায় নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৫

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

  • company_logo