• সমগ্র বাংলা

খানসামায় মা মেয়ের এবং পাবর্তীপুরে গৃহ বধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় শয়ন কক্ষ থেকে মা এবং মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ। তবে গলায় ফাঁসের কারন জানতে পারেনি তারা। এছাড়াও পাবর্তীপরে কাঠাল গাছে একজন গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

খানসামা থানার ইনচার্জ নাজমুল কাদের হক জানান, আজ বুধবার রাতে খানসামার পাকেরহাটের আরাজী জুগীরঘোপা গ্রামে শয়ন কক্ষের মধ্যে পাশাপাশি ঝুলছিল মা এবং তার ৬ বছর বয়সি মেয়ের লাশ। 

মা সুজাতা রানী রায় (২৪) ভুক্ত রায়ের স্ত্রী। দম্পত্তির ৬ বছর বয়সি শিশু কন্যার নাম মেয়ে নীলাদ্রী রায় (৬)।  

 মর্মান্তিক ওই ঘটনার খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করেছেন তারা। গলায় ফাঁসের প্রকৃত কারন জানতে পারেননি তারা। মা এবং শিশু কন্যার করুন পরিনতির ঘটনা জানতে পেরে জামাইয়ের বাড়ীতে হামলা চালিয়ে কিছু ভাংচুর করেছে মেয়ে পক্ষের স্বজনরা। এসময় বাড়ী ছেড়ে পালিয়ে গেছে জামাই ভুক্ত রায়। মা মেয়ের গলায় ফাঁসের পেছনের ঘটনা জানতে তদন্ত চালাচ্ছেন তারা।

এদিকে পাবর্তীপুরে বাড়ীর পাশে কাঠাল গাছে ঝুলন্ত অবস্হায় অঞ্জলী রানী দাস নামে একজন গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। 

অঞ্জলী রানী দাস (৫০) তাজনগর সেনপাড়ার বিকাশ চন্দ্রের স্ত্রী।

পাবর্তীপুর মডেল থানার উপ পরিদর্শক দীনেশ চন্দ্র বর্মন জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিল অঞ্জলী রানী দাস। আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে গলায় শাড়ী পেচিয়ে বাড়ীর পাশে কাঠাল গাছে ঝুলে আত্বহত্যা করেছে সে। রাত সাড়ে ৮টায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা।

মন্তব্য (০)





image

পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে ...

image

মাদক বিক্রী ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে ম...

২

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবন...

image

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাজার তদারকি অভিযানে ওজনে কম দেওয়া এ...

image

নওগাঁয় বড় বোনের সম্মতিতে টিকটকার দুলা ভাইয়ের সঙ্গে শ্যালি...

৪

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক সম্পর্ক ও ...

image

দুদকের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিলীপ আগারওয়ালাকে

৫

নিউজ ডেস্কঃ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এ...

  • company_logo